মাসুদ রায়হান | শনিবার, ২২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৬০৮ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে বাঁওড়ের পানিতে ডুবে ইয়াসমিন (সাড়ে ৫) ও জিদান (১১) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ইয়াসমিন দাদাকে ভাত খাওয়াতে মাঠে যায়। ফেরার পথে বাঁওড়ের পানিতে শাপলা তুলতে নেমে সে ডুবে যেতে থাকে। তাকে উদ্ধারের জন্য জিদান পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে সাবেক চেয়ারম্যান ও যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামান আসাদসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। দুই শিশুর মৃত্যুতে হাজরাকাটি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
এ ঘটনায় সাঁতার না জানা শিশুদের জলাশয় ও বাঁওড়ের কাছে একা না যাওয়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com