জয়নাল আবেদীন: | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১০৭ বার পঠিত | পড়ুন মিনিটে
খয় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল” এই দূরদর্শী প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শার বাগআঁচড়ায় দিনব্যাপী এক জমকালো প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বাগআঁচড়া কাপড় ব্যবসায়ী সমিতির আয়োজনে স্থানীয় তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখী করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার দিনভর বাগআঁচড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্থানীয় ৪টি দল অংশ নেয়। সকাল থেকেই খেলোয়াড়দের নৈপুণ্য এবং হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ যেন ক্রীড়ামোদী মানুষের মিলনমেলায় পরিণত হয়।
টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিধর দল শাপলা ফুটবল একাদশ এবং ‘রজনীগন্ধা ফুটবল একাদশ’। গ্যালারিভর্তি দর্শকের তুমুল করতালি ও উম্মাদনার মধ্য দিয়ে গড়ানো চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শাপলা ফুটবল একাদশকে ২-১ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রজনীগন্ধা ফুটবল একাদশ।
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী রজনীগন্ধা ফুটবল একাদশের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে প্রথম পুরস্কারের বর্ণাঢ্য ট্রফি তুলে দেন।
সংবর্ধনা ও পুরস্কার বিতরণী পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মাদ ও কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বাগআঁচড়া কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টিটুসহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
সমাপনী বক্তব্যে আয়োজক কমিটি এবং অতিথিরা একমত প্রকাশ করে জানান, সমাজ থেকে মাদকের কড়াল গ্রাস নির্মূল করতে এবং যুবসমাজকে সুন্দর ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ উপহার দিতে এ ধরনের টুর্নামেন্টের কোনো বিকল্প নেই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধারা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com