নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৫৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গোলাকান্দাইল ইউনিয়নে”১ তারিখের কাজ ২ তারিখে ঠেলে দিয়ে অসহায় মানুষের সাথে এই প্রহসন কেন?”
আজ ১ আগস্ট থেকে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার অনলাইন আবেদনের সময়সীমা শুরু হওয়ার কথা থাকলেও, সেবাগ্রহীতাদের সেবা না দিয়ে তারিখ পিছিয়ে ২ আগস্টের কথা বলে ঘোড়ানো হচ্ছে।
তীব্র রোদ, শারীরিক অসুস্থতা ও নানা সীমাবদ্ধতা উপেক্ষা করে সেবা কেন্দ্রে আসা বয়স্ক, বিধবা ও শারীরিক প্রতিবন্ধী মানুষগুলো চরম হয়রানির শিকার হচ্ছেন। সরকারি নিয়ম ও নির্ধারিত সময়সূচি থাকা সত্ত্বেও কেন এই তালবাহানা?
সেবা পাওয়া কি সাধারণ মানুষের অধিকার নয়, নাকি দয়া?
যাদের সবচেয়ে আগে সেবা পাওয়া উচিত, তাদেরকেই আজ দরজায় দরজায় ঘুরে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ধরনের প্রশাসনিক ঢিলেঢালা ভাব ও সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—অবিলম্বে এই ধরনের হয়রানি বন্ধ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ভোগান্তিমুক্ত ডিজিটাল সেবা নিশ্চিত করা হোক।
প্রতিবাদে—
সৈয়দ আরিফুল ইসলাম আরিফ
সহ-সভাপতি,
নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com