শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সোনামসজিদ সীমান্তে ভারতে যাওয়ার সময় যুব মহিলালীগের কোষাধ্যক্ষ সুলতানা গ্রেপ্তার 

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সোনামসজিদ সীমান্তে ভারতে যাওয়ার সময় যুব মহিলালীগের কোষাধ্যক্ষ সুলতানা গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় জেলা যুব মহিলালীগের কোষাধ্যক্ষ সুলতানা বেগমকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা তাকে আটক করেন।

আটক সুলতানা বেগম (৩৫) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহালা কলোনি এলাকার মো. জুলমত আলীর মেয়ে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলালীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com