রুমন হোসেন জিলহজ্ব, | সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম বিছনদই এলাকায় পুকুরের পানিতে ডুবে মুশফিকা নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মুশফিকা ডাউয়াবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার মোখলেছার রহমানের মেয়ে।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে পরিবারের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নিষ্পাপ শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় পরিবার ও উক্ত এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com