(কিশোরগঞ্জ) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভা।
সভায় জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁদের ত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু এবং হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম। বক্তারা বলেন, শহিদদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদায় স্মরণ করার পাশাপাশি তাঁদের স্বপ্নের ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আহত জুলাই যোদ্ধা, জুলাই শহিদ পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তাঁরা শহিদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় উল্লেখ করে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com