শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন, তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন, তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রদল।

শনিবার (১১ জুলাই) অনুষদ ভবন থেকে আনন্দ মিছিল শুরু হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়। এর আগে মিছিলটি শহীদ জিয়ার ভিত্তিপ্রস্তরে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদ, নতুন কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, সংগঠন আমার উপর আস্থা রেখেছে আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো। সর্বপরি সকলের সহযোগিতা চাই যেন অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি।

ইবি ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “কোনোপ্রকার গ্রুপিং ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে রাফিজের সাথে, পারভেজের সাথে সর্বোপরি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তারা কোনো যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করলে প্রয়োজন হলে আমরা দাবি আদায়ে প্রশাসনের বিপক্ষে অবস্থান নিবো। সর্বোপরি আমাকে যারা সহযোগিতা করেছে, এই কমিটি বাস্তবায়নে যারা সহযোগিতা করেছে, কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ দেশনায়ক তারেক রহমান কে শুভেচ্ছা জানাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com