মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম ও কচুয়া উপজেলা যুবদলের সহ সভাপতি জিয়াউর রহমান প্রধান।
সম্প্রতি তিনি নিজ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে সামাজিক কর্মকাণ্ডে দেখভাল করে আসছেন। এলাকার মানুষ মনে করে তিনি নির্বাচনে প্রার্থী হয়ে আসলে তার বিজয় নিশ্চিত। জিয়াউর রহমান প্রধান কড়ইয়া ইউনিয়নের আকানিয়া গ্রামের মরহুম মৌলভী আব্দুল মান্নান মাষ্ঠারের সূযোগ্য সন্তান। তিনি ২০০১ সালে ০৬ নং ওয়ার্ড ছাত্রদলের সহ সাংগঠনিক হিসেবে দায়িত্বে ছিলেন। যিনি এখনো মনে প্রানে এই জাতীয়তাবাদী দলটাকে বুকে ধারন করে আসছেন।
তিনি প্রবাসে থেকেও দীর্ঘ দিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থেকে নিজ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা সহজলভ্য হবে বলে এলাকার সাধারণ মানুষ অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে প্রবাসী জিয়াউর রহমান বলেন, আগামী নির্বাচনে আমার ইউনিয়নের সকল জনগণের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান প্রার্থী হতে চাই। সবার ভালবাসা ও সার্বিক সহযোগিতায় যদি আল্লাহর হুকুম হয় সুযোগ পেলে একটি স্বচ্ছ, জবাবদিহী মূলক ও উন্নয়ন বান্ধব মডেল ইউনিয়ন গড়ে তুলবো।
আমি আমার ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে হলে সকল জাতীয়তাবাদী বিশ্বাসীসহ এলাকার সর্বস্তরের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি জয়লাভ করলে ০৯ নং কড়ইয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। আগামী নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান হিসেবে এ ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সামাজিক কর্মকান্ডে ধারাবাহিকতায় আগামী নির্বাচনে তার প্রার্থিতা এলাকায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com