শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোটি টাকার লেনদেনে সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে গভীর রাতের গোপন মিশন * মন্ত্রণালয়ের নাকচ করা চিঠির তথ্য গায়েব

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোটি টাকার লেনদেনে সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে গভীর রাতের গোপন মিশন * মন্ত্রণালয়ের নাকচ করা চিঠির তথ্য গায়েব

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সুস্পষ্ট নির্দেশনায় সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডের (এসপিএল) রিফাইনারি স্থাপনের আবেদন আগেই চূড়ান্তভাবে বাতিল করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের সেই চূড়ান্ত নাকচ আদেশের চিঠি গায়েব করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) শীর্ষ কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে মোটা অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমেই অবৈধ এই রিফাইনারিকে তড়িঘড়ি করে বৈধতা দেওয়ার নজিরবিহীন তোড়জোড় শুরু হয়েছে। কোটি টাকার এই ঘুষ বাণিজ্যের কারণেই তদন্ত কমিটির সদস্যরা রাতের ঘুম হারাম করে রোববার রাত ৩টা এবং সোমবার রাত ১১টা পর্যন্ত বিপিসি কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করে প্রতিষ্ঠানটির পক্ষে ইতিবাচক প্রতিবেদন সাজানোর কাজ চালিয়ে গেছেন।

সুপার পেট্রোকেমিক্যালের আবেদন নাকচের এই অকাট্য প্রমাণ উঠে এসেছে অনুসন্ধানে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা ওই চিঠির স্মারক নম্বর হলো: ২৮.০০.০০০০.০২৬.৯৯.০০৬৫.২০.৪৪৯ এবং তারিখ: ১৬ নভেম্বর ২০২৫।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত ওই পত্রে এসপিএলের ব্যবস্থাপনা পরিচালককে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে, অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, প্রক্রিয়াকরণ ও বিপণনের ক্ষেত্রে তাদের আবেদনটি বিবেচনার কোনো সুযোগ নেই। চিঠির ২ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, “সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড (এসপিএল)-কে… ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ এর আওতায় এ বিভাগ হতে কোনো প্রকার চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়নি বিধায় সূত্রস্থ আবেদনটি বিবেচনা করার সুযোগ নেই”।
মন্ত্রণালয়ের এমন কড়া ও চূড়ান্ত সিদ্ধান্ত থাকার পরও বিপিসির বর্তমান বিতর্কিত তদন্ত কমিটি এসপিএলকে অনুমতি দিতে টাকার পাহাড়ের কাছে বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ খাতসংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গঠিত দুটি তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে এসপিএলের পদে পদে জালিয়াতি ও অসংগতির প্রমাণ পেয়েছিল। দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে ওই দুই কমিটি প্রতিষ্ঠানটিকে কোনোভাবেই অনুমতি না দেওয়ার পক্ষে জোরালো সুপারিশ করেছিল।
কিন্তু সেই জালিয়াতির প্রমাণ ও প্রতিবেদনগুলোকে ধামাচাপা দিয়ে গত ১০ নভেম্বর তড়িঘড়ি করে ৭ সদস্যের নতুন এই বিতর্কিত কমিটি গঠন করা হয়। বিপিসির অভ্যন্তরীণ একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অবৈধ রিফাইনারিকে বৈধতা দেওয়ার এই ‘মিশন’ সফল করতে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। বিপুল অঙ্কের এই টাকার জোরেই মন্ত্রণালয়ের সুস্পষ্ট নিষেধাজ্ঞার স্মারকযুক্ত চিঠিটি (২৮.০০.০০০০.০২৬.৯৯.০০৬৫.২০.৪৪৯) ফাইল থেকে গায়েব করে নতুন করে বৈধতা দেওয়ার নাটক সাজানো হচ্ছে।

সূত্র আরও জানায়, সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারির বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যাওয়া এবং বিপিসির অনুমোদন না নিয়েই শত শত কোটি টাকার মূলধনী যন্ত্রপাতি আমদানির মতো বড় অপরাধগুলো টাকার বিনিময়ে চোখ বন্ধ করে এড়িয়ে যাচ্ছে কমিটি। রোববার রাত ৩টা এবং সোমবার রাত ১১টা পর্যন্ত বিপিসির মতো একটি সরকারি দপ্তরে তদন্ত কমিটির এই অস্বাভাবিক অবস্থান ঘুষ লেনদেনের অভিযোগকেই আরও প্রতিষ্ঠিত করেছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, যেখানে আগের কমিটিগুলো জালিয়াতি ধরেছে, সেখানে রাতের আঁধারে নতুন কমিটির এই প্রতিবেদন তৈরির চেষ্টা চরম সন্দেহজনক। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে একটি অবৈধ রিফাইনারিকে বৈধতা দেওয়া হলে, তা দেশের জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। অবিলম্বে সরকারের উচ্চ মহল থেকে এই রাতের আঁধারের তৎপরতা ও টাকার লেনদেনের বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com