দিদারুল হৃদয়ঃ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড তৈকর্মা ওয়ার্ড বিএনপির ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে হাফছড়ি ইউনিয়ন বিএনপি।
নবগঠিত কমিটিতে আব্দুস সামাদকে সভাপতি, আব্দুল ওয়াহাবকে সাধারণ সম্পাদক এবং গোলাম মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৫ নভেম্বর ২০২৬ ইং, রবিবার সন্ধ্যা ৭টায় হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমনের স্বাক্ষরিত অনুমোদিত কমিটি তৈকর্মা ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকা ওয়ার্ডটিতে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা গেছে।
নবগঠিত এই কমিটির মাধ্যমে তৈকর্মা ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com