শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র

ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে বাড়ি থেকে আরও অস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭ টা ১৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোর নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। পটিয়াপাড়া এলাকার শামসুদ্দিন সওদাগরের ছেলে মোঃ সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান সাব্বির।
বিরোধের সূত্রপাত
পুলিশের ভাষ্য, জমি সংক্রান্ত বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নিয়ে ঘটনার সূত্রপাত। মুরাদের চাচা টিবলুর কাছ থেকে ৪ শতক জমি কিনে সাব্বির সেখানে ঘর তুলতে গেলে মুরাদের পরিবারের সঙ্গে তাঁর বিরোধ বাধে। পুলিশ আরও জানায়, বিগত সরকারের সময়ে সাব্বিরের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। এসব ছবি ব্যবহার করে মানিক ফেসবুকে সাব্বিরকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে প্রচারণা চালাচ্ছিলেন।
ঘটনার দিন এ নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক সেখান থেকে পালিয়ে গেলে সাব্বির তাঁর ভাই মুরাদের ওপর হামলা চালান বলে পুলিশ জানায়।

গ্রেফতার ও অস্ত্র উদ্ধার
১৫ নভেম্বর দুপুর ২টা ২০ মিনিটে পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় অভিযান চালায় রাউজান থানা পুলিশের একটি বিশেষ দল। নোয়াপাড়া-গুজরা এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে সাব্বিরকে গ্রেফতার করা হয়। তাঁর দেহ তল্লাশি করে একটি দেশীয় এলজি, একটি দেশীয় রিভলবার ও দুটি কার্তুজ জব্দ করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যে ১৬ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়ায় তাঁর বাড়ির রান্নাঘরের সানসেটের ওপর একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আরও অস্ত্র উদ্ধার হয়। এর মধ্যে আছে একটি দেশীয় এলজি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি ছোট ছোরা ও ২টি টিপ চাকু। জিজ্ঞাসাবাদে সাব্বির জানান, ওই টিপ চাকুর একটি দিয়েই মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল বলে পুলিশ জানায়।
মোট উদ্ধার
দেশীয় এলজি ২টি
দেশীয় রিভলবার ১টি
কার্তুজ ৭টি
চাপাতি ২টি
বড় ছোরা ৪টি
ছোট ছোরা ২টি
টিপ চাকু ২টি,

এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে এর আগে ৬টি মামলা রয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com