শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার উন্নয়নে গণমাধ্যমের সাথে নবাগত ডিসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার উন্নয়নে গণমাধ্যমের সাথে নবাগত ডিসির মতবিনিময়

উন্নয়ন, সম্ভাবনা ও সুশাসনের প্রত্যয়ে গাইবান্ধা জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ড.মো. মনিরুজ্জামানের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক সৌহার্দ্যপূর্ণ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনসেবা নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলাকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান সংবাদকর্মীরা। এরপর একে একে পরিচিত হন জেলার গণমাধ্যম প্রতিনিধিরা।

মতবিনিময়কালে জেলার দীর্ঘমেয়াদি নানা সম্ভাবনা, নদীভাঙন সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনদুর্ভোগের চিত্রগুলো অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন সাংবাদিকরা। নবাগত জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্যসহকারে তা শোনেন এবং পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।

নবাগত জেলা প্রশাসক ড.মো. মনিরুজ্জামান স্থানীয় উন্নয়ন, সুশাসন ও জনসেবা নিশ্চিতকরণে গণমাধ্যমকে সমাজের ‘দর্পণ ও চতুর্থ স্তম্ভ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জেলার সার্বিক অগ্রগতিতে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করা গণমাধ্যমের দায়িত্ব। গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক সংবাদের মেলবন্ধনেই গড়ে উঠবে একটি জনবান্ধব ও দুর্নীতিমুক্ত গাইবান্ধা। পরিশেষে, ঐক্যবদ্ধ প্রয়াসে একটি সুন্দর ও সমৃদ্ধ জেলা গঠনে কলম ও মননশীলতার সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com