শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত আব্দুল্লাহ’র মরদেহ ফেরত দিল বিএসএফ

বদিউজ্জামান রাজাবাবু :   |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত আব্দুল্লাহ’র মরদেহ ফেরত দিল বিএসএফ
১৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে নিহত বাংলাদেশী যুবক আব্দুল্লাহর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজার জোহরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক শেষে আব্দুল্লাহর মরদেহ শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

নিহত আব্দুল্লাহ উপজেলার দক্ষিণ পাঁকা নিশিপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বিএসএফের গুলিতে উপজেলার ওয়াহেদপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন আব্দুল্লাহ। কিন্তু বিএসএফ তাৎক্ষণিক ঘটনা স্বীকার করেনি।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে তারা (বিএসএফ) স্বীকার করে এবং বুধবার বিকেলে পতাকা বৈঠকের মধ্য দিয়ে তারা নিহত আব্দুল্লাহর মরদেহ হস্তান্তর করেছে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা ও শিবগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com