সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের নগরকান্দায় মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী নৌযাত্রা। নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ নৌযাত্রায় সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে র্যালী শেষে ১১টায় নগরকান্দা বাজারের কুমার নদীর ব্রিজসংলগ্ন টলারঘাটা থেকে নৌযাত্রা শুরু হয়। নৌযাত্রাটি কুমার নদীপথে ভাঙ্গার উজানি পর্যন্ত যায়। পরে একই পথে নগরকান্দায় ফিরে এসে নৌযাত্রার সমাপ্তি ঘটে।
নৌযাত্রায় নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মিয়া নেতৃত্ব দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা রিপোর্টার্স ক্লাব এর সভাপতি ফরিদ হোসেন,নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, নগরকান্দা উপজেলা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন।
এ ছাড়া সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, শফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক নাসির সহ নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা নৌযাত্রায় অংশগ্রহণ করেন।
নৌযাত্রাকালে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়। নৌযাত্রাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ব্যতিকর্মী ধর্মী এক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মাদকবিরোধী নৌযাত্রাটি সফলভাবে সম্পন্ন হয়।
সুশীল সমাজ কলম যোদ্ধাদের মাদকের বিরুদ্ধে যুব সমাজের উদ্বুদ্ধকরণের ব্যতিক্রমধর্মী কার্যক্রম করায় সাধুবাদ জানিয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com