শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পার্বত্য চট্রগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র‍্য সমৃদ্ধকরণে রাঙ্গামাটির লংগদুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

তাজ মাহমুদ,   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পার্বত্য চট্রগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র‍্য সমৃদ্ধকরণে রাঙ্গামাটির লংগদুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

 

পার্বত্য চট্রগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র‍্য সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে উপজেলা পর্যায়ে ০১  দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত।

১১ নভেম্বর, ২০২৬ ইং বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের শিলাছড়া সম্মেলন কক্ষে পার্বত্য চট্রগাম উত্তর বন বিভাগ ও লংগদু উপজেলা প্রশাসনের  আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার  জাহাঙ্গীর হোসাইন ও পাবলাখালি রেঞ্জ অফিসার মোঃ শরিফুল ইসলামের পরিচালনা করেন।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোঃ আব্দুল আউয়াল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিজুজ্জামান শাহ ও রাঙ্গামাট অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ।


বক্তারা পার্বত্য এলাকায় বিশেষকরে লংগদুতে বন বিভাগের এলাকা নির্দিষ্টকরণ, বেদখলীয় জায়গা উদ্ধার, সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণ, পাহাড় কাটা বন্ধ করা ও অনুমতিবিহীন গাছ না কাটা, পাহাড় ও গাছ সংরক্ষন বাস্তবায়ন করা। এবং ঔষধি ও দুর্লভ ফলজ-বনজ বৃক্ষ রোপনের মাধ্যমে এবং তা সংরক্ষনের ব্যবস্থা করে বন ও জীববৈচিত্র‍্য সমৃদ্ধকরণে সচেচতনতা বৃদ্ধিতে,  গৃহিত পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com