সোহাগ মিয়া | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ১১নং মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নটির ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চেয়ারম্যান পদপ্রার্থী ও রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য সচিব মো: শাহিনুর রহমান (শাহীন)-এর প্রথম নির্বাচনী মতবিনিময় ও প্রচারণামূলক উঠান বৈঠক।

নির্বাচনে দোয়া ও সমর্থন প্রত্যাশী এই প্রথম উঠান বৈঠকটি জনসমুদ্রে রূপ নেয়। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে; পরিস্থিতি এমন দাঁড়ায় যে মিলনায়তন ও আশপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না, পা ফেলারও কোনো জায়গা ছিল না।

এ সময় উপস্থিত স্থানীয় জনতা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তরুণ এই নেতার প্রথম এই প্রচারণামূলক সভায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে, যা নির্বাচনী মাঠে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয়রা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com