শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বরকলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম’, ৭ পরিবারকে নগদ অর্থ সহায়তা ​

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরকলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম’, ৭ পরিবারকে নগদ অর্থ সহায়তা ​

চন্দনাইশ বরকল ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ২০১৬ সালে প্রতিষ্ঠিত প্রবাসীদের মানবিক সংগঠন ‘বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম (প্রধান কার্যালয় কানাইমাদারী ফকিরের টেক) অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৭টি পরিবারের পুনর্বাসন সহায়তার লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্তদের মাঝে এই আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। দুর্যোগের এই মুহূর্তে প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
​অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উপদেষ্টা সাঈদ ইবনে খায়ের, বরকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সংগঠনের উপদেষ্টা মোঃ সেলিম উদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ হেলাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম মানিক, সহ সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
​এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, “প্রবাসে থেকেও দেশের মানুষের যেকোনো বিপদে-আপদে বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম সবসময় এগিয়ে এসেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমরা অনুভব করতে পারছি। প্রবাসী ভাইদের কষ্টার্জিত অর্থ দিয়ে আজ যে সহায়তা করা হলো, তা হয়তো সম্পূর্ণ ক্ষতিপূরণ করতে পারবে না, তবে এটি তাদের ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সাহস জোগাবে।”
​উল্লেখ্য, সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বরকলের বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি জানতে পেরে দ্রুত সহায়তার হাত বাড়ায় বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম। নগদ অর্থ সহায়তা পেয়ে প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com