শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বর্ণাঢ্য আয়োজনে দেশ গড়ার প্রত্যয়ে মনিরামপুরে জাতীয় যুব দিবস পালিত

​মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য আয়োজনে দেশ গড়ার প্রত্যয়ে মনিরামপুরে জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে যশোরের মনিরামপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

​পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, খাল খনন, রক্তদান এবং ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
​উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদারের সভাপতিত্বে এবং তরুণ কান্তি হালদার বাপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন বলেন, বক্তব্যে যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামূল হক বলেন, “আজকের যুবসমাজই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। বর্তমান সরকারের সময়োপযোগী ও বহুমুখী পদক্ষেপের মাধ্যমে দেশের যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা হচ্ছে। দক্ষ যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং তাদের মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার কোন বিকল্প নেই। ​ প্রতিটি যুবকের ভেতরে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। যুবসমাজকে মাদকমুক্ত রেখে সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে স্থানীয় প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
​সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন অফিসার পুলক সিকদার বলেন, যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর নানামুখী প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। আজকের এই উৎসবমুখর আয়োজন যুবসমাজকে নতুন উদ্যমে কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।
​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা খান আক্তার হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা কৃষি অফিসার জুনাইদ হাবিব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মহিলা এমপি মনোনীত ও বিএনপি’ নেতা জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানসহ আরো অনেকে।

​এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ এবং বিপুলসংখ্যক উৎসাহী যুবসমাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক ও বিজয়ী যুবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com