শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার সামাজিক উদ্যোগ ‘নিসর্গ’-এর আয়োজনে জেলা শহরের শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এবিএম মুমিনুল হক, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শামীম আহমেদ, এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার অপারেশন ম্যানেজার আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের নির্বাহী পরিচালক আলহাজ হাবিবুর রহমান রতন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় এনসিসি ব্যাংকের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্টুডেন্ট ব্যাংকিংয়ের সুবিধা ও গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com