শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভবেন মন্ডলের মৃত্যুতে নাজমুল হক টিটোর শোক

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভবেন মন্ডলের মৃত্যুতে নাজমুল হক টিটোর শোক

যশোরের মণিরামপুর উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা ভবেন মন্ডল (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরলোকগমন করেছেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ভবেন মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাষ্টার আবদুল মজিদ ইসলামিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হক টিটো।
এক শোকবার্তায় তিনি প্রয়াত ভবেন মন্ডলের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নাজমুল হক টিটো বলেন, “ভবেন মন্ডলের মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত ও শোকাহত। একজন মানুষের চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, তাঁর স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের জন্যও অপূরণীয় শূন্যতা তৈরি করে। মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে পরম শান্তি দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ও শক্তি ধারণের তৌফিক দান করেন।”

তাঁর মৃত্যুতে বাজিতপুর গ্রামের মানুষের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com