শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জামায়াতের জেলা শূরা ও কর্মপরিষদের শপথ

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জামায়াতের জেলা শূরা ও কর্মপরিষদের শপথ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে জেলা মজলিসে শূরার প্রথম অধিবেশন জামায়াতের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জাতীয় ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। দেশের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারনা করেছে। ফ্যাসিস্ট শক্তি দেশের অরাজকতা তৈরী করছে। যা প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নাই। আমরা আশা করবো সরকার দ্রুত সময়ে বিরোধী দলের দাবী মেনে নিয়ে জাতীয় ঐক্য গড়ার পদক্ষেপ গ্রহন করবেন।”

প্রধান অতিথি মাওলানা মমতাজ উদ্দিন আগামী ২০২৭ -২০২৮ সেশনে জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য হিসাবে যাদের উপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে তাদেরকে শপথের আলোকে দায়িত্ব পালনের আহ্বান জানান। সেই সাথে দেশের যুব শক্তিকে বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মানে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান।

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের জন্য নতুন আমীর নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য আব্দুল করিম। একই সেশনের জন্য জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ রোকনুজ্জামান। জেলা নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি এবং সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন গাইবান্ধা পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা। জেলা কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ১০ জন। তাঁরা হলেন অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, মাওলানা নজরুল ইসলাম এমপি, মাওলানা খায়রুল আমীন, সাইফুল ইসলাম মন্ডল, নুরুন্নবী প্রধান, মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক এ. কে. এম. ফেরদৌস আলম, মাওলানা শহিদুল ইসলাম মঞ্জু, সামিউল ইসলাম ও সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে গাইবান্ধা শিবিরের জেলা সভাপতি জনাব ইউসুফ আল কার্যাভীসহ জেলা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা শূরা ও কর্মপরিষদ সদস্যগণকে শপথবাক্য পাঠ করান জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com