শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুদের সুস্থ বিকাশ ও শেকড়ের সংস্কৃতি নিয়ে কেন্দুয়ায় বিশ্ব শিশু দিবসের সভা

কেন্দুয়া নেত্রকোণা প্রতিনিধি :   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুদের সুস্থ বিকাশ ও শেকড়ের সংস্কৃতি নিয়ে কেন্দুয়ায় বিশ্ব শিশু দিবসের সভা

“সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের সন্ধানে” ‘আমরা মিশি প্রাণে প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সদস্য রুকন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম।

​সভায় প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি, চারণ সাংবাদিক ও দৈনিক সমকালের কেন্দুয়া প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা শিশুদের সৃজনশীলতা ও মানবিক বিকাশে লোকজ ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ ও অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকি, প্রেসক্লাব সদস্য মাজহারুল ইসলাম ভূঁইয়া উজ্জ্বল এবং কবি ও সাংবাদিক সালাহ উদ্দিন সালাম। এছাড়াও বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য কোহিনুর আলম ও সাংবাদিক মহিউদ্দিন সরকার।
​বক্তারা বলেন, শিশুদের সুস্থ মানসিক বিকাশ, নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন এবং শেকড়ের লোকজ সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তাদের সম্পৃক্ত করা সময়ের দাবি। আজকের শিশুদের যথাযথ পরিচর্যা, নিরাপদ ও সৃজনশীল পরিবেশে গড়ে তুলতে পারলেই আগামীর সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
​আলোচনা সভায় কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের সদস্য, স্থানীয় সাহিত্য-সংস্কৃতি কর্মী, শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com