সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা। | মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গী এলাকায় সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানটি পরিদর্শন করে আগামী ৪ দিনের মধ্যে ভরাটকৃত জায়গার বালু সরিয়ে নিয়ে খালটি অবমুক্তের নির্দেশ দিয়েছেন। আগামী রবিবার পুনরায় পরিদর্শন করতে আসবেন বলে অভিযুক্ত সাঈদ মোল্লাকে হুশিয়ারপ করে দেন ইউ এন ও মো. জুলহাস হোসেন সৌরভ। উক্ত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো কাজ না হলে মোবাইল কোর্ট বসিয়ে সরকারি জায়গা উদ্ধার সহ জরিমানা আরোপের কথা বলেন তিনি। এ সময় উপস্থিত জনতাকেও সাক্ষী রাখেন তিনি।
রবিবার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা অভিযোগে বলা হয়, উপজেলার বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বীজ সংলগ্ন এলাকার বাসিন্দা সাইদ আলী মোল্যা, পিতা- হাতেম মোল্যা, গত কয়েক মাস ধরে সরকারি খালে বালু ফেলে ভরাট করে ভোগদখলের চেষ্টা করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, খালটি ভরাটের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে এর অপর প্রান্তের প্রায় ৮০০ মিটার এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পানি আটকে থাকায় সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি মশা-মাছি ও সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী সাংবাদিক মোস্তফা কামাল বলেন,
“সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখল করার সুযোগ নেই। খালটি ভরাটের কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তি পোহাচ্ছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে সরকারি খাল উদ্ধার এবং দখল-ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।
তারই ধারাবাহিকতায় আজ ১৮ অক্টবর ইউ এন ও মহোদয় বিষয়টি আমলে নিয়ে দখলকৃত জায়গাটি পরিদর্শন করে সরকারি খালের অংশটি ছেড়ে দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করে দিতে বলেন অন্যথায় তিনি আইনগত ব্যাবস্থা নেয়ার কথা হুঁশিয়ারি করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com