শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রাম প্রতিনিধি:   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং করপোরেট স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাজিনাজ হাসপাতাল লিমিটেড ও রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এ আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সমঝোতার আওতায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত শর্ত ও সুযোগ-সুবিধা অনুযায়ী সাজিনাজ হাসপাতাল লিমিটেড থেকে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এ উদ্যোগের মাধ্যমে হোটেলের কর্মীদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর হওয়ার পাশাপাশি তাদের সুস্বাস্থ্য, সুস্থতা ও কল্যাণ নিশ্চিতকরণে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান জনাব সাফিকুল ইসলাম বলেন, “সাজিনাজ হাসপাতাল লিমিটেডে আধুনিক চিকিৎসাসেবা, স্বাস্থ্যসেবা, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্সিং টিম এবং অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমরা যাবতীয় সেবার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে আমাদের হাসপাতালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, ব্লাড ব্যাংক এবং বিশ্বখ্যাত ডায়াগনস্টিক প্রযুক্তিসহ বিভিন্ন ধরনের আধুনিক স্বাস্থ্যসেবা চালু রয়েছে।”
সাজিনাজ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, “ISO 9001:2015 সার্টিফিকেশন অর্জন আমাদের সেবার গুণগত মান, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। হাসপাতালের অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল সুবিধা গড়ে তোলার উদ্যোগ আমাদের স্বাস্থ্যসেবার সক্ষমতা আরও বাড়াবে। আমরা বিশ্বাস করি, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর সঙ্গে এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি করপোরেট স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর হোটেল জেনারেল ম্যানেজার (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী বলেন, “মানুষের মৌলিক চাহিদার একটি হচ্ছে স্বাস্থ্য। রেডিসন ব্লু তার কর্মীদের কোয়ালিটি স্বাস্থ্যসেবা প্রদানে বদ্ধপরিকর। তিনি এ ব্যাপারে সাজিনাজ হাসপাতাল সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে এবং উভয় প্রতিষ্ঠান তাদের স্বকীয়তা বজায় রেখে সামনের দিকে অগ্রসর হবে বলে আশা ব্যক্ত করেন।”
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান সাফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিচালক মামুনুল ইসলাম, ডিরেক্টর—এইচআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট হাসান মাহমুদ চৌধুরী, ম্যানেজার—এইচআর অ্যান্ড রিলেশন মো. সাব্বির হোসেন এবং ম্যানেজার—করপোরেট অ্যাকাউন্টস হাসান মাহমুদ।
অন্যদিকে, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর পক্ষে উপস্থিত ছিলেন হোটেলের জেনারেল ম্যানেজার (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী, ফ্যাসিলিটিজ ডিরেক্টর (অব.) আমিনুল হক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর—সিকিউরিটি, মেজর (অব.) গোলাম রায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. রায়হান চৌধুরী, ওয়েলনেস অফিসার উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করে যে, এ সমঝোতা স্মারক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং চট্টগ্রামের করপোরেট স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক অবদান রাখতে সহায়ক হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com