শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল কৃষকের

মোঃ রাহিজুল ইসলাম   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল কৃষকের

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম ওই এলাকার মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পের তারে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আশরাফুল। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ওই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত অবস্থায় পান।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com