শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হরিপুরে নোনো নদীতে ডুবে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

সুজন আলী,   |   শনিবার, ০৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরিপুরে নোনো নদীতে ডুবে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাল নিয়ে নোনো নদীতে মাছ ধরতে যান আনারুল। নদীর জলে জাল ফেলার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারে তৎপরতা শুরু করেন। খবর পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তাকে নদী থেকে তুলে আনে।
পরে চিকিৎসার জন্য তাকে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com