শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গতকাল (২/৭/২৬) বিকেলে পৌর এলাকার ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে সকল জুলাই যোদ্ধা ও শহীদদের স্মরণে অ্যাডভোকেট এম. এ. মান্নান ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোনাব্বর হোসেন চৌধুরী সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলি, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর, সহকারী অধ্যাপক অজয় চৌধুরী, তোজাম্মেল হক বকুল, বীর মুক্তিযোদ্ধা হারুন অর-রশিদ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং উক্ত টুর্নামেন্টের সভাপতি ফারুক আহামেদ। তিনি তার বক্তব্যে বলেন- “মাদকের কালো থাবা থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন-“যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাই সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি মাদক ব্যবসায়ীদের কোনো সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানান।
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য প্রশাসনকে দিয়ে সহযোগিতা করতে আহ্বান জানান। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com