শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মির্জাপুর আশরাফুল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

অলি উল্লাহ ভূঁইয়া, মুরাদনগর প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মির্জাপুর আশরাফুল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১১নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের মির্জাপুর (পাঁচকিত্তা) এলাকায় অবস্থিত মির্জাপুর আশরাফুল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা দুলাল আহমেদ সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান রকিব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া খোকন।

সভায় বক্তারা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে গঠনমূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরও আধুনিক ও সুন্দর পরিবেশে পাঠদান গ্রহণের সুযোগ পাবে। একই সঙ্গে দ্বীনি শিক্ষার প্রসার এবং এতিম শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. লুকমান হোসাইন, প্রধান শিক্ষক মাওলানা মুফতি দেলোয়ার আমিন, মাওলানা কায়কোবাদ, রফিকুল ইসলাম, আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং নতুন ভবন নির্মাণকাজের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হেলাল উদ্দিন।

উল্লেখ্য, অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তিত্ব, অভিভাবক ও এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com