শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাহাড়ধসে প্রাণহানি রোধে রাতে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাহাড়ধসে প্রাণহানি রোধে রাতে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

চট্টগ্রামে টানা বর্ষণে সম্ভাব্য পাহাড়ধসজনিত প্রাণহানি এড়াতে ৮ জুলাই বুধবার, রাত ৮টায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ও লালখান বাজারস্থ পোড়া কলোনির ওয়াইডব্লিউসিএ কমিউনিটি স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৬০ জন মানুষের মাঝে রাতের খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়। জেলা প্রশাসক আশ্রিতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

আশ্রিতদের উদ্দেশে তিনি বলেন, জীবন রক্ষা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। তাই কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণ এলাকায় ফিরে না গিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।

জেলা প্রশাসনের তথ্যমতে, সম্ভাব্য পাহাড়ধস মোকাবেলায় জেলার ৬২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগরের ২৬টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ টিম ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com