সাগর হোসাইন বদলগাছী(নওগাঁ) | শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর বাজারে উত্তর পশ্চিম কর্ণারে গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব-৫ এর একটি চৌকস দল অভিযানে ৫০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি ফারুক হোসেন আটক করেছে।
আসামী ফারুক হোসেম বদলগাছী উপজেলার কয়া-ভবাণীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে বলে জানা গেছ।
শুক্রবার(১০জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে এ অপারেশন পরিচালনা করা হয়। আপারেশনে ৫০ কেজি গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ি মোঃ ফারুক হোসেনকে আটক করা হয় এবং মোঃ মিঠু হোসেন নামের অপর এক আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
ধৃত আসামি মোঃ ফারুক হোসেন ও পলাতক আসামি মোঃ মিঠু হোসেন পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা সীমান্ত বর্তি এলাকা থেকে বিভিন্ন উপায়ে সংগ্রহ করে এবং উক্ত গাজা নিজ এলাকা সহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকার দীর্ঘদিন ধরে ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা শিকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামি মোঃ ফারুক হোসেন এবং পলাতক আসামি মোঃ মিঠু হোসেনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।
এবিষয়ে র্যাব ক্যাম্পের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,বাংলাদেশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সাথে আরও বলেন র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহতি রয়েছে।
তারিখঃ১০/০৭/২০২৬ইং
মোবাঃ০১৭২৭-৮৩৩৭৫৪।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com