মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত ও ক্রীড়ামুখী করার লক্ষ্যে মনিরামপুর উপজেলার মনোহরপুর দাখিল মাদরাসায় একটি ফুটবল প্রদান করা হয়েছে।
আল মজিদ মাস্টার ইসলামি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর নাজমুল হক টিটোর পঙ্কে মাষ্টার ইকবাল হোসেন মাদরাসার শিক্ষার্থীদের হাতে ফুটবলটি তুলে দেন।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের সুস্থ, মেধাবী ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ক্রীড়া ও শিক্ষামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নাজমুল হক টিটোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com