শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে নাজমুল হক টিটোর ফুটবল বিতরণ।

মাসুদ রায়হান   |   বুধবার, ১৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে নাজমুল হক টিটোর ফুটবল বিতরণ।

 

যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন খেলার মাঠে ফুটবল বিতরণ করেছেন মাষ্টার মজিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান, দুর্বাডাঙ্গা ইউনিয়নের কৃতী সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নাজমুল হক টিটো।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) ইউনিয়নের কাজিয়াড়া গ্রামের খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও দত্তকোনা সরকারি বিদ্যালয় মাঠে স্থানীয় যুবকদের হাতে ফুটবল তুলে দেন তিনি।
ফুটবল বিতরণকালে নাজমুল হক টিটো বলেন, “যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করে তরুণদের মাঠমুখী করতে হবে।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে মাষ্টার মজিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহাতাফ উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা।
ফুটবল পেয়ে স্থানীয় যুবকরা নাজমুল হক টিটোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com