শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশ: মাদক ব্যবসায়ী-সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

অলি উল্লাহ ভূঁইয়া   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত     মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশ: মাদক ব্যবসায়ী-সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে মুরাদনগর থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্মমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, মুরাদনগর সার্কেল, কুমিল্লা; সৈয়দ তৌফিক আহমেদ মীর, যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি; মোল্লা গোলাম মহিউদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল আজিজ মোল্লা, মো. মাসুদ রানা, মোল্লা মজিবুল হক, কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম ও অ্যাডভোকেট নাসির উদ্দিন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন চৌধুরী, অফিসার ইনচার্জ, মুরাদনগর থানা। সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী—উভয়েই সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে তাদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সমাবেশে মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, দলের নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রমাণসহ তথ্য দিতে হবে। প্রমাণ পাওয়া গেলে তিনি যেই হোন না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং দল থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. কামরুজ্জামান বলেন, এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে পুলিশকে তথ্য দিতে হবে। তথ্য পেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদকের বিস্তার রোধে পুলিশের পাশাপাশি এলাকার সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কাজে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিপুলসংখ্যক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন। পরে মাদকবিরোধী মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com