শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আজও কাঁদে গাইবান্ধা : বরেণ্য সাংবাদিক আবু জাফর সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী

আনোয়ার হোসেন   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজও কাঁদে গাইবান্ধা : বরেণ্য সাংবাদিক আবু জাফর সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী

ফুরিয়ে গেছে সময়, কিন্তু ফুরোয়নি তাঁর স্মৃতির সুবাস। আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, দেশবরেণ্য ছড়াকার, প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর সাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান। তাঁর প্রয়াণের পাঁচ বছর পূর্ণ হলেও গাইবান্ধার গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সৃষ্টিশীল উপস্থিতি আজও গভীরভাবে অনুভূত হচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে নানা কর্মসূচি পালিত হয়। সকালে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় এক স্মরণসভা ও দোয়া মাহফিল।

গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চলনায় স্মরনসভায় উপস্থিত ছিলেন অধ্যাপক জহুরুল কাইয়ূম, ক্লাবটির সহ-সভাপতি মো. খালেদ হোসেন, রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ন সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি বর্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কায়সার শিবলু,পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, লাল চান বিশ্বাস সুমন, আরিফুল ইসলাম বাবু, রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, সুমনসহ অন্যরা।

স্মরণসভায় বক্তারা আবেগঘন কণ্ঠে বলেন, “আবু জাফর সাবু শুধু একজন সাধারণ সম্পাদক কিংবা সংবাদকর্মী ছিলেন না; তিনি ছিলেন গাইবান্ধার সাংবাদিকদের অভিভাবক ও বিবেকের প্রতীক।” তাঁর সাবলীল লেখালেখি, সাহসী সাংবাদিকতা এবং নিরহংকার ব্যক্তিত্বের কথা স্মরণ করে সহকর্মীরা বলেন, তাঁর চলে যাওয়া এই অঞ্চলের সাংবাদিকতায় যে শূন্যতা সৃষ্টি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

১৯৪৭ সালের ২৭ জুন জন্মগ্রহণ করা আবু জাফর সাবু আমৃত্যু সত্যের পক্ষে কলম চালিয়ে গেছেন। তিনি দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তাঁর ছড়া ও সাহিত্য সাধনা গাইবান্ধার সাহিত্যপ্রেমীদের হৃদয়ে তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাঁর আদর্শ ওতপ্রোতভাবে ধারণ করে সততার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সংবাদকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com