শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো:   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি উদ্বোধন

বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় চট্টগ্রামের ফরহাদাবাদে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED)-এর বাস্তবায়নে ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের ২য় ও ৩য় তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

২ সেপ্টেম্বর বুধবার, ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “একটি শিশু, একটি গাছ—অক্সিজেনে ভরবে পাশ।” তিনি বলেন, গাছ মানুষের পরম বন্ধু। যে ব্যক্তি বন্ধুর জিম্মাদারি নিতে পারবে, সে একদিন দেশ ও জাতির জিম্মাদারিও নিতে পারবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, বক্তব্য রাখেন সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন এবং ডিডি (হি ও নি) প্রফেসর মো. একরামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম টুটুল, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম, অভিভাবক সদস্য কাজী এনাম উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক এয়াকুব নবীসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রহমত উল্লাহ চৌধুরী, ফরহাদাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজম,
সহকারী শিক্ষক ইমরান হোসেন তালুকদার ও নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com