নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে বিষয়ভিত্তিক আধুনিক চিকিৎসাসেবায় সমৃদ্ধ মরহুম এ. কে. এম. আবু তাহের ২০ শয্যা হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন, এমপি।
বরুড়া উপজেলার মানুষের জন্য উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
মরহুম এ. কে. এম. আবু তাহের সাহেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে প্রতিষ্ঠিত এই হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। একই সঙ্গে হাসপাতালটি যেন মানুষের কল্যাণে কার্যকর ও মানবিক স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে— এই প্রত্যাশা রইল।
মাননীয় মন্ত্রীর ফেসবুক পোস্টের সাথে একমত প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন আড্ডা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈকত আলম নাবিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সুসময়ে ও দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com