শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত

এ কে এম মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত

কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার পিতলগঞ্জ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আব্দুল আলীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, সিদলা ইউ: বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক।
এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার। সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com