শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশে বাইনজুরী বয়েজ ক্লাবের উদ্যোগে ৭ম বারের মতো ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশে বাইনজুরী বয়েজ ক্লাবের উদ্যোগে ৭ম বারের মতো ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে বাইনজুরী বয়েজ ক্লাবের উদ্যোগে ৭ম বারের মতো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বাইনজুরী বয়েজ ক্লাবের সভাপতি রিয়াদ বিন কাশেমের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে তকরীর পেশ করেন হাফেজ আল ক্বারী মাওলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম ক্বাদেরী (ম.জি.আ.)।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদস্যসচিব আ.ক.ম. মোজাম্মেল হক এবং বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতার শিক্ষা, নৈতিকতা ও ইসলামের শান্তির বাণী নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে ইসলামী মূল্যবোধ চর্চা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com