শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে টিয়ারা-সিনামাছি-ভাতুরিয়া সড়কের কাজ শুরু৷৷

শফিকুল৷৷ ইসলাম বাদল   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে টিয়ারা-সিনামাছি-ভাতুরিয়া সড়কের কাজ শুরু৷৷

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপির সহযোগিতায় অবশেষে সকল জল্পনা-কল্পনা ও অপেক্ষার পর গত (২০/১০/২৬) শুরু হয়েছে বিটঘর ইউনিয়নের বহুল প্রত্যাশিত গলাকাটা-টিয়ারা-সিনামাছি হয়ে ভাতুরিয়া পর্যন্ত সড়কের উন্নয়ন (পাকা করুন) কাজ। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কটির পাকা করনের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে উৎসবের আনন্দ লক্ষ্য করা যায়।
এ প্রকল্পের আওতায় টিয়ারা-ভাতুরিয়া সড়কের ১ হাজার ৩৫০ মিটার থেকে ৪ হাজার ২০০ মিটার পর্যন্ত বিসি (বিটুমিনাস কার্পেটিং) দিয়ে রাস্তা উন্নয়ন করা হবে। এ কাজের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯০ লাখ ২৪ হাজার ৭৪৯ টাকা ৭৩ পয়সা। এ সড়কের উন্নয়ন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হল- হাসান বি. বাড়িয়া এন্টারপ্রাইজ লিমিটেড।
সিনামাছি গ্রামবাসীর জন্য পাকা রাস্তা দেখার স্বপ্ন এখন বাস্তবে রূপ নেওয়ার পথে। এ সড়কটি সম্পূর্ণ হলে এলাকাবাসীর যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা সেবার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।
গ্রামবাসীরা এই সড়ক নির্মানের জন্য বিগত সময়ে একাধিকবার সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট বিষয়টি তুলে ধরেন।
টিয়ারা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আতিকুর রহমান শিশু গ্রামবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন-“সড়কের নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শ্রমিকদের সহযোগিতা, কাজের মান বজায় রেখে যেন নির্ধারিত নিয়ম অনুযায়ী সুন্দর ভাবে নির্মাণ কাজ সম্পন্ন হয় সে দিকে দৃষ্টি রাখতে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com