শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ‘নজরুল বর্ষ-২০২৬’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ‘নজরুল বর্ষ-২০২৬’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘নজরুল বর্ষ-২০২৬’ প্রতিযোগিতার বিভিন্ন শাখায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর ২০২৬) নবীনগর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, দেলোয়ার হোসেন সোহেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলের সাহিত্য ও আদর্শ শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সাম্য, সম্প্রীতি এবং সৃজনশীল চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি ‘নজরুল বর্ষ-২০২৬’ প্রতিযোগিতার বিভিন্ন শাখায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবনদর্শন ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com