শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল দেড় হাজার শিক্ষার্থী

মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল দেড় হাজার শিক্ষার্থী

তৃণমূল পর্যায়ের অবহেলিত ও সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল থেকেই মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সন্তানদের মেধা যাচাইয়ের এই আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত অভিভাবকরাও।
আয়োজক সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইন ও অফলাইনে নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে অধ্যাপক ফজলুল হক বলেন, “আমাদের মফস্বল ও তৃণমূল পর্যায়ে অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে। তাদের যথাযথ পরিচর্যা, উৎসাহ ও স্বীকৃতি দিতে পারলে তারাই একদিন আলোকিত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। এই মেধাবৃত্তি পরীক্ষা শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং কোমলমতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর একটি উদ্যোগ।”
পরীক্ষার আয়োজন ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আয়োজক কমিটি জানায়, পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ—এই তিন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন নগদ অর্থ, সম্মাননা স্মারক ও আকর্ষণীয় উপহার দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীর জন্য থাকবে বিশেষ পুরস্কার।

শিক্ষাবান্ধব এ আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com