শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অপ্রতুল পুষ্টিসেবা ও বাল্যবিয়ে: রাজবাড়ীতে বাড়ছে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপ্রতুল পুষ্টিসেবা ও বাল্যবিয়ে: রাজবাড়ীতে বাড়ছে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি

মা ও শিশুর পুষ্টিসেবা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। প্রয়োজনীয় পুষ্টি ও সচেতনতার অভাবে জেলায় অপুষ্টিজনিত সমস্যা বৃদ্ধির পাশাপাশি মাতৃত্বকালীন স্বাস্থ্যঝুঁকি ও মাতৃমৃত্যুর ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

​আজ রাজবাড়ী সদর হাসপাতালে সরেজমিনে মাতৃত্বকালীন ও শিশু স্বাস্থ্যসেবা সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় এ চিত্র উঠে আসে।

​এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কনিকা রানী দাস জানান, পুষ্টিহীনতা ও মাতৃত্বকালীন জটিলতার পেছনে অন্যতম প্রধান কারণ অপরিণত বয়সে মেয়েদের বিয়ে হওয়া (বাল্যবিয়ে)।

​তিনি বলেন, “অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিয়ে হওয়ার পর অসচেতনতাবশত বা দুর্ঘটনাবশত তারা দ্রুত গর্ভধারণ (কনসেপ্ট) করেন। কৈশোরে শারীরিক পূর্ণতা পাওয়ার আগেই গর্ভধারণ করায় সন্তান জন্মদানের সময় মায়েরা চরম পুষ্টিহীনতায় ভোগেন। এর ফলে প্রসবকালীন জটিলতা ও মাতৃমৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।”

​তিনি আরও উল্লেখ করেন, “পুষ্টিহীনতায় ভোগা মায়ে পর্যাপ্ত বুকের দুধ তৈরি না হওয়ায় নবজাতক বাচ্চারা মায়ের বুকের দুধ পান থেকে বঞ্চিত হয়। ফলে শিশুরাও জন্মের পরপরই মারাত্মক অপুষ্টি ও অন্যান্য শারীরিক জটিলতায় ভোগে, যা তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে।”

​স্বাস্থ্যকর্মীদের মতে, মা ও শিশুর এই অপুষ্টির চক্র ভাঙতে হলে অবিলম্বে বাল্যবিয়ে রোধ করা এবং গর্ভবতী মা ও নবজাতকের সঠিক পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সরকারি-বেসরকারি উদ্যোগ ও পারিবারিক সচেতনতা বাড়াতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com