শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঐক্যের বন্ধনে গাইবান্ধার নির্মাণ শ্রমিকরা : উৎসবমুখর পরিবেশে সাধারণ সভা

আনোয়ার হোসেন   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঐক্যের বন্ধনে গাইবান্ধার নির্মাণ শ্রমিকরা : উৎসবমুখর পরিবেশে সাধারণ সভা

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা শনিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে পাবলিক লাইব্রেরী চত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলার সকল ইমারত নির্মাণ ও রংমিস্ত্রী শ্রমিকরা অংশ নেয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু।

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানী, শ্রমিক নেতা অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম, জেলা সদস্য সাইফুল ইসলাম, সুমন মিয়া প্রমুখ।

বক্তারা জানান, একটি কুচক্রি মহলের কারণে গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারা দীর্ঘ বছরের পর বছর ধরে সংগঠনকে কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু আজ সাধারণ সদস্যদের উৎসাহ্য উদ্দীপনার মধ্যে সকল সদস্য একত্রিত হয়ে পুনরায় সংগঠনটিকে শক্তিশালী ও সচল করে শ্রমিক অধিকার আদায়ের জন্য সাধারণ সভার আয়োজন করা হয়।

সভাশেষে মমতাজুর রহমান বাবুকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে উক্ত কমিটি নির্বাচনের ব্যবস্থা করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com