রীমা শীল | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৯১ বার পঠিত | পড়ুন মিনিটে
মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান-এর উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই চট্টগ্রাম সমিতি ওমান অসহায় ও দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে ওমানে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ, অসুস্থ ও অসহায় প্রবাসীদের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি প্রবাসীদের আস্থা ও ভালোবাসার একটি অন্যতম সংগঠনে পরিণত হয়েছে।
চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি বলেন, “সমিতি প্রতিষ্ঠার পর থেকেই আমাদের সম্মানিত মানবিক সহযোদ্ধাদের আন্তরিক সহযোগিতায় আমরা অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মানবিক কাজে আমরা কখনো দল, মত, ধর্ম, বর্ণ বা আঞ্চলিকতার বিভেদ করি না। আমরা শুধু মানুষের কল্যাণে কাজ করতে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে যে কোনো দুর্যোগে চট্টগ্রাম সমিতি ওমান সবসময় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। অতীতে সিলেট, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মিরসরাই, বান্দরবানসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান করেছি। সেই ধারাবাহিকতায় এবারও দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি মানবিক কার্যক্রমে সহযোগিতা করা সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন মোরশেদ আলম সিআইপি, আশরাফুর রহমান সিআইপি, সৈয়দ জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম নুরু, হাফেজ ইদ্রিস সিআইপি, আব্দুল মান্নান সিআইপি (কিং জালান), মো. মান্নান সিআইপি, আবু নাছের রিয়াদ সিআইপি, সারওয়ার আলম, রফিকুল আলম, আব্দুল খালেক বাবলু, নুরুল আমিন চৌধুরী, আইয়ুব খান, হাসানুল হক, জাফর ইকবাল, জানে আলম, লিটনসহ চট্টগ্রাম সমিতি ওমানের আরও অনেক মানবিক সহযোদ্ধা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশে কিংবা প্রবাসে যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোই চট্টগ্রাম সমিতি ওমানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com