ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা আজিম উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভূরুঙ্গামারী থানা আলা উদ্দিন মন্ডল,আহ্বায়ক, উপজেলা বিএনপি
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন ও কল্যানমুখী দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com