রাশিয়া প্রতিনিধি আবু মোছা: | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাশিয়া শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর মস্কো রাশিয়া বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব সিরাজুল ইসলাম বাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাশিয়া বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুরাদুল ইসলাম পাটোয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ও দূতাবাসের প্রধান জনাব মোস্তফা জামিল খান এবং রাশিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার গোলাম মোকতাদির।
এছাড়াও উপস্থিত ছিলেন রাশিয়া বিএনপির সহ-সভাপতি মানিক জামান,সহ সভাপতি শাহ আলম, সহ-সভাপতি আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সহ সাধারণ সম্পাদক ওবায়দুল হক লিটন, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নাসিম। কার্যকারী কমিটির সদস্য এ,বি,এম অহিদুজ্জামান ভূঁইয়া (নসু) মো. হাবিব উল্লাহ। ইউলা জামান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোসাদ্দেক, মোঃ জিয়াউল হক, মোঃ শিপুল, মোঃ সেলিম, আবিদ হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখা, পারস্পরিক সৌহার্দ্য ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
এ সময় বিশেষ অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথি ও নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বাংলাদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাঁরা জনাব তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা ও সফলতা কামনা করেন।অনুষ্ঠানের শেষ জনাব তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন এবং দেশের মানুষের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় রাশিয়া বিএনপির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com