শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিজের পরিবারের চাহিদা মেটাতে মাছ চাষ করুন -ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি।

রুমন হোসেন জিলহজ্ব,   |   সোমবার, ১৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজের পরিবারের চাহিদা মেটাতে মাছ চাষ করুন -ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি।

 

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

‎রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ‎পরে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন। এ সময় স্থানীয় মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়াতে অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে হবে। ‎জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

উক্ত আয়োজনকে ঘিরে স্থানীয় মৎস্যচাষি, জেলে ও উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানটি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

‎এ ছাড়াও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপজন মিত্র।, উপজেলা মৎস্য কর্মকর্তা দিন মোহাম্মদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ও উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা শাহেদুজ্জামান কোয়েল, মৎস্য দলের আয়বায়ক ওবায়দুর রহমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com