শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

পর্তুগাল প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে।দূতালয় প্রধান এস, এম, গোলাম সরওয়ার এর সঞ্চালনায় এবং দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সামিয়া ইসরাত রনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া, আলোচনা সভা এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য এবং আগামীর প্রত্যাশা তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক,সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে প্রবাস থেকে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ এবং পর্তুগালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় পর্তুগাল প্রবাসী বাংলাদেশীরা ১৯৭১ এবং ২০২৪-এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বর্তমান সরকার ও দূতাবাসের কাছে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্যাশার কথা তুলে ধরেন।

প্রবাসীদের প্রধান দাবি ও জোরালো প্রস্তাবনা: আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশীরা ঢাকা-লিসবন রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু এবং ঢাকায় পর্তুগাল দূতাবাস স্থাপনের জোরালো দাবি উত্থাপন করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে চার্জ দ্য অ্যাফেয়ার্স সামিয়া ইসরাত রনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি দেশ গঠনে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ প্রবাসী বাংলাদেশীদের মাঝে তুলে ধরেন।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরিশেষে, দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত সকল প্রবাসী বাংলাদেশীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com