শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

জেলা প্রতিনিধি   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
৯৯

১১ জুলাই ২০২৬ ইং , শনিবার, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বর্নার্তদের মাঝে ত্রান বিতরণ করেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

পরিদর্শনকালে তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় পুলিশ সুপার বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমে সমন্বয় সাধন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, আশ্রয়কেন্দ্রসমূহের কার্যকর ব্যবস্থাপনা এবং যোগাযোগব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রতিমন্ত্রী বন্যাকবলিত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে বন্যাদুর্গত মানুষের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, চলমান সহায়তা কার্যক্রম আরও জোরদার করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে দ্রুত পুনর্বাসন, পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের মাধ্যমে কার্যকর পরবর্তী পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com