মোঃ রাহিজুল ইসলাম | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় এক যুবনেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে যোগ দেওয়া এই নেতার নাম মুফতি মিরাজুল ইসলাম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন যুব আন্দোলনের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং একই ইউনিয়নের প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলটির সহযোগী সদস্য হিসেবে নির্ধারিত ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
উপজেলা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. তাইফুর রহমান মানিক। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যোগদানকালে নেতৃবৃন্দ মুফতি মিরাজুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও সাংগঠনিক অভিনন্দন জানিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা এখন সময়ের দাবি।” মুফতি মিরাজুল ইসলামের সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
যোগদান শেষে মুফতি মিরাজুল ইসলাম উপস্থিত সবার কাছে দোয়া কামনা করে বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইসলামী আদর্শের প্রচার এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।” তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নতুন সংগঠনের কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপ্তিতে তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের সফলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com